রূপগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাঙ্গীরসহ আশপাশের এলাকার দরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পার পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার অর্থায়নে এ সকল ঈদসামগ্রী বিতরণ করা হয়। জাঙ্গীর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ও জাঙ্গীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত হোসেন রাজিব।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ , যুবলীগ নেতা জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা আক্তার মোল্লা,বাবুল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।
পরে দরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM