
সুজন খন্দকার ঃ রাজবাড়ীর দৌলতদিয়াতে পানি ডুবে ফিরোজ সেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মানিকগঞ্জ জেলার শিবালয়ে থানার ট্রাক টার্মিনাল এলাকার মোঃ আজগর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা দৌলতদিয়া হইতে পাটুরিয়া যাওয়ার সময় লঞ্চে উঠতে গিয়ে অসাবধানতা বসত পানি পড়ে যায় ফিরোজ। এসময় স্থানীরা নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেক খুঁজাখুঁজির পর সকাল ৯ সময় ফিরোজ এর মরদেহ নদী থেকে উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পিতা ও মাতাকে খবর দেওয়া হলে তারা ঘটনা স্থলে এসে মৃত ব্যক্তি ফিরোজ তাদের ছেলে হিসেবে সনাক্ত করে। এসময় নিহত ফিরোজ এর বাবা আজগর সেখ জানান, তার ছেলে একজন মৃগীরোগী ছিলেন। এছাড়াও আরও কোন কারণ নির্ণয়ের জন্য মৃতদেহটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যু মামলার দায়ের করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM