নরসিংদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা গণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একাত্তরের রণাঙ্গনে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান"অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন,এমপি,শিল্প মন্ত্রণালয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা এবং ৯ মাসের যুদ্ধকালীন অসম সাহস ও মুক্তির দুর্নিবার আকাঙ্ক্ষায় মাতৃভূমিকে শত্রুমুক্ত করার প্রাণপণ অঙ্গীকারের দৃঢ় শপথে বলীয়ান প্রতিটি মুক্তিযোদ্ধার ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে সভাপতি বলেন,বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিক নির্দেশনা অনুযায়ী ও তাঁর নেতৃত্বে বাঙালি জাতি হানাদার বাহিনীর শেষ ব্যক্তিটিকে বিতাড়িত করা অবধি নিজের জীবনকে বাজি রেখে অনিঃশেষ প্রাণশক্তিতে বীরত্বের যে অশ্রুতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন, মুক্তিযোদ্ধাগণের সে প্রয়াস দেশবাসীর মনে চির সমুজ্জ্বল হয়ে থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM