সুজন খন্দকার ঃ আসন্ন পবিত্র ঈদ-ঊল-ফিতর-২০২৪'কে কেন্দ্র করে পাংশা হাইওয়ে মহা সড়ক'কে চাঁদাবাজি যাতে না হয়, সে লক্ষ্যে পাংশা মডেল থানা পুলিশের বেশকিছু পূর্ব পদক্ষেপ হাতে নিয়েছে।
বুধবার ২৭শে মার্চ দুপুরে আজিজ সরদার বাসষ্ট্যান্ড, মৈশালাসহ অন্যান্য বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করতে এসে, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার শ্রমিক নেতাসহ, অটো ও মাহিন্দ্র চালকদের উদ্দেশ্য করে বলেন,হাইওয়ে রোডে কোন ধরনের চাঁদাবাজিসহ অপ্রিতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পাংশা থানা পুলিশকে সংবাদ প্রদান করে জানাতে হবে। এছাড়াও কোন ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে সকলকে অবহিত করেন।
এবিষয়ে পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন,ঈদকে কেন্দ্র করে কোন গোষ্ঠী যাতে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা দাবী করতে না পারে সেজন্য বিশেষভাবে সজাগ ভুমিকায় রয়েছে পাংশা থানা পুলিশের সদস্যরা। মহাসড়কে চাঁদার বিষয়ে ছাড় দেওয়া হবে না কাউকে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM