সুজন খন্দকার ঃ রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে, ইটের ভাটায় বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
বুধবার ২৭শে মার্চ দুপুরে ছোটভাগলা ইউনিয়নের হাউলিকেউটিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ-সময় ঘটনাস্থল থেকে একটি ভেকু মেশিন জব্দ ও মাটি বিক্রির সাথে জরিত ৬ জন ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসন। পরিবর্তীতে তাদেরকে উপজেলা প্রশাসন এর কার্যলয়ে নিয়ে, মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে মাটি বিক্রি না করার শর্তে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM