চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ।
মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি অসহায়দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ রহনপুর ব্যাটেলিয়ানের সি ও গোলাম কিবরিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে বলেন এবছর মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন।
তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবি'র সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি কর্তৃক দুঃস্হ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে আমরাও ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমাদের রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি কর্তৃক আজ ব্যাটালিয়ন সদরে ১০০ জন দুঃস্হ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM