নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:
শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়। সুর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ ও সাতপাইয়ে নির্মিত স্মৃতিসৌধে সকল সরকারী, আধা সরকারী, সায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৮টার দিকে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শিশু একাডেমির উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে মহিলাদের অংশ গ্রহণে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, বিনা টিকেটে
মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শণ, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকাল ৩টায় স্থানীয় পাবলিক হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় সরকারী বেসরকারী ভবনে আলোকসজ্জা, রাতে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM