


বিশেষ প্রতিনিধি
- - - - - -
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যেমনিভাবে আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধারা লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র বিশ্বদরবারে প্রতিষ্ঠা করেছিলো,তেমনিভাবে আমরাও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।শেখ হাসিনার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাসহ বিভিন্নভাবে চক্রান্ত করা হয়েছে।কিন্তু বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন, দোয়া ও সর্বোপরি আল্লাহপাকের অশেষ রহমতের কাছে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত ভেস্তে গেছে। তারা বলেন সারাদেশের মুক্তিযোদ্ধার সন্তানরা শেখ হাসিনার পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ।
মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: হুমায়ুন কবির এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, সভাপতিমন্ডলীর সদস্য হাজী মো:এমদাদুল হক, এড. সাইফুল বাহার মজুমদার, সহ-সভাপতি রেজাউল বারী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা, প্রচার সম্পাদক ইঞ্জি: অনি সামদানী চৌধুরী,আইন সম্পাদক এড.আশরাফুল আলম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল,ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী আলমগীর,দক্ষিণের প্রচার সম্পাদক পাকেল সাহা,নয়ন ভান্ডারী,ব্যারিস্টার সারোয়ার হোসেন আকন্দ, এড. গোলাম কিবরিয়া সহ ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, ঢাকা জেলা ও আইনজীবী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM