রাজশাহীতে ‘বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৪’ এর উদ্বোধন।
____________রাজশাহী ব্যুরো
আজ রবিবার ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে ‘উদ্ভাবনী মেলা ২০২৪’-এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী’র বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ কমিশনার , জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ উদ্ভাবন : ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ’ শীর্ষক সেমিনারে যোগ দেন। দুই দিনব্যাপী এ মেলায় আরএমপি’র একটি উদ্ভাবনী স্টল রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM