ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
তারিকুল ইসলাম , ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে সংগঠনটির সদস্যদের নিয়ে এ আয়োজন করা হয়।
এ সময় সংগঠনটির সভাপতি নাসির উদ্দীন আবির ও সাধারণ সম্পাদক হৃদয় তালুকদারের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল রাইহান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যমঞ্চের সদস্য সচিব ওয়ালিউল্লাহ, রোভার স্কাউটের সভাপতি মূসা হাশেমী, রোটার্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল সহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ শামিম শেখ, মিডিয়া ও পাব্লিকেশন সেক্রেটারি মোতালেব বিশ্বাস লিখন, সহ দপ্তর সম্পাদক শরীফ সৌরভ সহ সংগঠনের অন্যান্য প্রায় ৩০ জন সদস্য।
সংগঠনটির সভাপতি নাসির উদ্দীন আবির বলেন, 'পরিবার থেকে অনেক দূরে থেকেও যাদের সাথে সবসময় মেলামেশা করা হয় তাদের নিয়ে একসাথে ইফতার করতে বসে মনে হচ্ছে পরিবারের সাথেই ইফতার করছি। এভাবে একত্রে সবাই মিলে ইফতার করার কারনে পরস্পর সম্প্রীতির বন্ধন আরো বেশি দৃঢ় হয়।'
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM