সুজন খন্দকার ঃ রাজবাড়ীর গোয়ালন্দে বিআইডব্লিউটিএ এর বিদ্যুৎ মেরামত কাজ করতে গিয়ে আঁটাশ বছর বসয়ী আফতার মন্ডল নামক এক শ্রমিক এর মৃত্যু হয়েছে।
শনিবার ২৪শে মার্চ বিকালে দৌলতদিয়া বাসটার্মিনালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক আফতার মন্ডল দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের মৃত সিদ্দিক মন্ডলের ছেলে। সে দীর্ঘ ৮ বছর যাবত দৌলতদিয়া ফেরীঘাটে বিআইডব্লিউটিএ এর লিভার পোস্ট এর মাস্টার রুলে ১২ হাজার বেতনে কাজ করছিল।
জানাযায়, ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য হাওলাদার এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দৌলতদিয়ায় বিআইডব্লিউটিএ আওতায় ধীন এলাকার মধ্যে বিদ্যুৎ সংশ্লিষ্ট যাবতীয় কাজ করার জন্য ৬ লাখ টাকা ইজারাদার দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান এই বিদ্যুৎ মেরামত করার মত ঝুঁকিপুর্ণ কাজগুলো অভিজ্ঞ কোন ইলেকট্রিশিয়ান দ্বারা না করে,মোটা অংকের সরকারী টাকা বাঁচানোর জন্য বিআইডব্লিউটিএ এর স্বল্প মুল্যের অনভিজ্ঞ ফেরীঘাট মেরামত করার সাধারণ শ্রমিক দিয়ে, এক প্রকার জোর করেই কয়েকদিন ধরে এই কাজ করাতে থাক।
এবিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান হাওলাদার এন্টারপ্রাইজ কর্নধার সামাদ ও বিআইডব্লিউটিএ এর আরিচা জোন এর এক্সচেঞ্জ জহুরুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিলো, একজন সাধারণ শ্রমিক'কে দিয়ে কেন? বিদ্যুৎ এর কাজ করানো হলো, এমন প্রশ্নের কোন সঠিক উত্তর দিতে পারেনি দেয়নি তারা। শুধু বলেন, কি কারণে এমনটি হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM