মেহেরপুরে সদর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে ইফতার বিতরণ
মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) বিকালে শহরের থানা সড়কে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। পরে দোয়ার আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ নাসিম খাঁনের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র নুরুল আশরাফ রাজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রনটু।
আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখার আহবায়ক মোঃ তারিকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান পলাশ, দপ্তর সম্পাদক মিলন,সাংগঠনিক সম্পাদক সজল হালদার, কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান তন্ময়, সদস্য মুনায়েম, রবিন, শাহাজাহান,ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় শত শত পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM