
মোঃ সোহেল রানা,বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জের জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধানগণের 'নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং' বিষয়ক প্রশিক্ষণ-২০২৪ এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস. আই. এম. এ রাজ্জাক।
সহকারী পরিদর্শক রবিউল হাসান মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ রায়হান কবির, ডিস্ট্রিক্ট ট্রেইনিং কো-অর্ডিনেটর শাহ খন্দকার আব্দুল বারী এবং সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আফছার আলী।
তিনদিন ব্যাপী দ্বিতীয় ব্যাচের এই প্রশিক্ষণে জেলায় বিভিন্ন উপজেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। উল্লেখ্য চারটি ব্যাচে জেলার সর্বমোট ১০৬০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ গ্রহণের কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এই শিক্ষাক্রমকে যুগোপযোগী এবং বাস্তব জীবনের অপরিহার্য শিক্ষা বলে বর্ণনা করেন।
শাহজাদপুর উপজেলা থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন এবং মোহাম্মদ মঈন উদ্দিন বলেন নিঃসন্দেহে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠদানে গতিধারা আরো সঞ্চার হবে বলে আশা করেন।
মুখস্ত নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাস্তবতার নিরিক্ষে জীবন ঘনিষ্ঠ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যাবে এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে৷
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM