শেরপুর নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে নিহত পরিবারে অনুদান দিলেন ইউএনও
আল-আমিন স্টাফ রিপোর্টার ঃ
শেরপুরের নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত গৃহবধূর পরিবারে সমবেদনা জানিয়ে অনুদান প্রদান করেন উপজেলা প্রশাসন (ইউএনও) ।
জানাগেছে, গত ২০ মার্চ নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী তাসলিমা বেগমের মৃত্যুর খোঁজ-খবর নিতে তাদের বাড়ীতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। জেলা প্রশাসকের নির্দেশনায় তিনি নিহতের পরিবারে সমবেদনা জানিয়ে নগদ ২০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ১৯ মার্চ রাত ৯ টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী তাসলিমা বেগম (৩৫) রাইচ কুকারে রান্না করতে গিয়ে বৈদ্যতিক শর্ট সার্কিটে লাগা আগুনে পুড়ে নিহত হন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM