পোরশায় দুর্বৃত্তদের আগুনে ঘর পুড়ে ছাই।
____________রাজশাহী ব্যুরো
নওগাঁর পোরশায় মোরশেদ নামে এক ব্যক্তির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ২১ মার্চ গভীর রাতে কে বা কাহারা ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। নিতপুর পুরাতন দিয়াড়াপাড়ার মোজাফ্ফরের ছেলে মোরশেদের ওই ঘরে রাখা লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানাগেছে।
মোরশেদ গণমাধ্যমকে জানায় জায়গাটি নিয়ে বিরোধ ছিল কিন্তু পরবর্তীতে মিমাংশা হয়েছে। কিন্তু কি কারনে আগুন লাগানো হয়েছে তা তিনি বলতে পাচ্ছেন না। তবে শুক্রবার ২২ মার্চ তিনি একই গ্রামের ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে জানান।
অভিযোগ পাওয়ার স্বীকার করে এসআই শহিদুল গণমাধ্যমকে বলেন, তিনি ঘটনা স্থলে গিয়েছিলেন। ঘর পোড়ানো হয়েছে সত্য। তবে কে বা কাহারা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM