1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

ধামইরহাটে ঈদের দিনে চালু হচ্ছে প্রায় ১৪ বছর বন্ধ থাকা মল্লিকা সিনেমা হল – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৪৬৫ বার পঠিত

ধামইরহাটে ঈদের দিনে চালু হচ্ছে প্রায় ১৪ বছর বন্ধ থাকা মল্লিকা সিনেমা হল

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে প্রায় ১৪ বছর থেকে বন্ধ প্রেক্ষাগৃহ মল্লিকা সিনেমা হল আবারও চালু হতে যাচ্ছে। পবিত্র ঈদুল আযহার দিন থেকে চলচিত্রের সুপারস্টার শাকিব খানের রোমান্টিক ছবি প্রিয় তমা’র দর্শক হিসেবে আগমন ঘটবে ধামইরহাটের বিনোদন ও সিনেমা প্রেমিদের।

দীর্ঘ সময় পর এই সিনেমা হলটি চালুর উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অপেক্ষা করছেন ঈদের দিনে সিনেমা দেখার। বিশেষ করে সিনেমাপ্রেমী ও বিনোদন পিয়াসীগণ তাদের কর্ম সময়ের মাঝে ক্লান্তি দুর করতে স্বল্প সময়ে প্রেক্ষাগৃহে গিয়ে নিজের মনের আনন্দ উপভোগ করতে পারবেন। এদিকে সিনেমা হল চালুর খবর পেয়ে অনেক ক্ষুদে শিশুরা ছুটে আসছে সিনেমা হল দেখতে কেমন তা একনজর দেখার জন্য।
মল্লিকা সিনেমা হলের ব্যাবস্থাপনা পরিচালক (এম.ডি) দেওয়ান এমদাদুল হক সায়েম জানান, ২০০৯-১০ দিকে ব্যবসা অসফলতায় আমাদের ধামইরহাটের ঐতিহ্যের অংশ মল্লিকা সিনেমা হলটি বন্ধ হয়ে যায়, এলাকাবাসী ও দর্শকদের অনুরোধে এই সিনেমা হলটি আবারু চালু করছি, আমার প্রিয় ধামইরহাট বাসীকে অনুরোধ করছি, আপনারা সিনেমা হলে এসে একটি করে টিকেট কেটে সিনেমা উপভোগ করবেন, তাহলে আমরাও এটি পরিচালনায় উৎসাহ পাব, কারণ দর্শকই আমাদের সব।’
ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা জানান, যুব সমাজ এখন মাদকের করাল গ্রাসে নিমজ্জিত, এই সময়ে ধামইরহাটের ঐতিহ্যবাহী মল্লিকা সিনেমা হলটি চালু করায় আমি কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এতে করে অনেকের কর্মসংস্থান হবে, চলচিত্র জগত সুস্থ্যধারার সিনেমা তৈরীতে আগ্রহ প্রকাশ করবে, মানুষ বিনোদনের একটু সুযোগ পাবে, তরুন যুবকরা মাদক থেকে ফিরে আসবে বলে প্রত্যাশা করছি।
মল্লিকা সিনেমা হলের প্রবীণ দর্শক ও সংগীত গুরু লুৎফর রহমান জানান, খাবার খেয়ে পেট ভরে, আর বিনোদনে মন ভরে, বিনোদন ছাড়া মানুষের বাঁচা কঠিন, তাই মানসিক সুস্থ্যতায় বিনোদনের বিকল্প নেই। তবে শিশুদের বিনোদনের জন্য শিশু বান্ধব সিনেমাও পরিবেশনের অুনরোধ করছি।
এ সময় আত্নীয় বাড়ী, বিয়ে বাড়ী ও বিশেষ কোন কাজে ধামইরহাট যে কেউ আসলে চলে আসতেন সিনেমা হলে, আনন্দ-উপভোগ করতেন পরিবারের সকলকে নিয়ে। তবে বর্তমানে পারভীন সিনেমা হলটি চালু করার পরিবেশ না থাকায় সেটি বন্ধই থেকে যাচ্ছে এবং একমাত্র সিনেমা হল হিসেবে মল্লিকা সিনেমা হলটি দর্শকের মনের খোরাক জোগাবে, দর্শকদের ফিরিয়ে আনসে সিনেমা হলে, এমনটাই প্রত্যাশা সুধীজনদের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD