রাজশাহীতে জালিয়াতির অভিযোগে সাবেক কাউন্সিলর পল্টু গ্রেফতার।
________রাজশাহী ব্যুরো
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিআইডি নিশ্চিত করে গণমাধ্যমকে জানায়, রাজশাহী বোয়ালিয়া থানার মামলা নং ৯৪ তারিখ ৩০/০১/২০১৯ ধারা ৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৩২৩/৫০৬/১১৪ দঃ বিঃ সংক্রান্তে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ তরিকুল আলম @ পল্টু (৫২) পিতা মৃত আশরাফুল আলম, সাং তালাইমারি, থানা বোয়ালিয়া আরএমপি রাজশাহীকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, আসামী পল্টু ১৯৯৭ সালে কাউন্সিলর থাকাকালে রামচন্দ্রপুর মৌজার জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য জনৈক সোহরাবসহ তার ভাইয়েরা তার নিকট গেলে দ্বিতীয় পক্ষ জনৈক আজিজুল আলম ও তার মুহুরী আব্দুল গণির সাথে যোগসাজসে সালিশ নামার পরিবর্তে একটি না দাবি পত্র তৈরি করে ৩ ভাইয়ের টিপসহি নেন এবং অন্য দুই ভাই এবং এক বোন অনুপস্থিত থাকলেও তাদের টিপসহি জালিয়াতি করে নাদাবি পত্র তৈরি করে।
কাউন্সিলর পল্টু নাদাবি পত্রটি সঠিক মর্মে প্রত্যয়ন করে বিরোধীও সম্পত্তি খারিজ করার জন্য সুপারিশ করে তাতে স্বাক্ষর করেন। উক্ত সম্পত্তি জনৈক লিটন ক্রয় করে দখল বুঝতে নিতে গেলে আজিজুল আলমের ছেলে ও মেয়েরা তাকে মারধর করে। ওই সময় কাউন্সিলর উপস্থিত ছিল। উক্ত কাউন্সিলর এর সুপারিশের ভিত্তিতে আজিজুল আলিমের ছেলেরা বিরোধীও সম্পত্তি খারিজ করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM