শেরপুর জেলা বিএনপির সভাপতি সহ ২৫ জন জেল হাজতে আটক।
মোঃআমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ২৫নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ কর্তৃক বিষ্ফোরক আইনে দায়েরকৃত চারটি মালায় আজ দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালত।
এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন এসব নেতাকর্মী।
দলীয় সুত্রে জানানো হয়, জাতীয় নির্বচনের আগে, শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসেনর সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামী করে চারটি মামলা দায়ের করেন। পরবর্তীতে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আজ শেরপুরের জুডিশিয়াল আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মী। আদালত জামিনের আবেদন শুনানীশেষে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM