1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

নবী ইব্রাহীম (আঃ) আর উম্মতের কুরবানির মাঝে আল্লাহ’র আদেশ নিষেধ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

মাহমুদুল হাসান

বাবা ইবরাহীম আ. কে বলা হয়েছিল: সন্তানকে কুরবানি করো। ‘প্রিয়বস্তু’ কুরবানি করো, এমনটা প্রমাণিত না। কুরআনে এমনটাই এসেছে:… ‘আমি দেখলাম আমি তোমাকে জবেহ করছি’।

আমরাও কুরবানি করি। পশু তো প্রতীকী। আল্লাহ আদেশ করেছেন, তাই। একটু চোখ বুঁজে ভাবি তো। আল্লাহকে খুশি করতে আমার কী কী কুরবানি আছে? আমি ঠিক কী কী ছেড়েছি আল্লাহর জন্য? ঠিক এ কথাটাই কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন: “পশুর রক্ত-গোশত আমার কাছে পৌঁছোয় না। পৌঁছোয় তোমাদের তাকওয়া”। (যে যে গুনাহ তোমরা ছাড়ো, যে ভালো কাজগুলো আমার জন্য করো)

এবার কুরবানির ঈদে আপনি যা যা আল্লাহর খাতিরে ত্যাগ করবেন, সেটাই পৌঁছবে। সেটা হতে পারে ব্যক্তিগত গোপন গুনাহ, হতে পারে লোভনীয় হারাম চাকরি, হতে পারে লাভজনক হারাম ব্যবসা, দুর্নীতি, বা হতে পারে নিজের কোনো খারাপ সিফত (রাগ-হিংসা-গীবত-অহংকার)।

ঠিক করুন, এবার ঈদে কী কী ছাড়ছেন। কী কী কুরবানি দিচ্ছেন। কোন কোন হারাম সুখ, হারাম বিনোদন, হারাম অর্জন আল্লাহর জন্য; শুধু আল্লাহর জন্য ত্যাগ করছেন চিরকালের মতো। বাবা ইবরাহীম ত্যাগ করেছিলেন সব জায়েয জিনিস, আল্লাহর আদেশে। আমরা ত্যাগ করবো সব হারাম জিনিস।

নিঃসন্দেহে হারামের সুখ সাময়িক, কষ্ট বেশি। হালালে সুখ বেশি, হয়তো শুরুতে একটু ডোপামিন কম কম আসে। আসা শুরু হলে বানের মতো আসে।

এবারের কুরবানি হোক সত্যিকারের কুরবানি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD