নেত্রকোণার পূর্বধলায় নেশা জাতীয় ১০০ পিস ইনজেকশনসহ যুবক আটক
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নেশা জাতীয় একশত পিস ইনজেকশনসহ ইয়াসিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) দিনগত রাতে উপজেলার কাজী সুপারমার্কেটের পিছনের পরিত্যক্ত ঘর থেকে ইয়াসিনকে ইনজেকশনসহ আটক করা হয়। সে একই উপজেলার বিশকাকুনি গ্রামের আব্দুল গফুর’র ছেলে।পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াসিন কৃষিপণ্য সামগ্রী বিক্রির দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত কৌশলের সাথে মাদক বিক্রি করে আসছিল। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ’র নির্দেশনায় বিশকাকুনি গ্রামে ইয়াসিনের কৃষিপণ্য দোকানে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় একশত পিস ইনজেকশনসহ তাকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সকালে আদালতে প্রেরণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM