আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনারে কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয়।
______________রাজশাহী ব্যুরো
আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনারে কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয়
আজ সোমবার ১৮ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনারে কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয়। এসময় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মো: নূর আলম সিদ্দিকী পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানান। এরপর আরএমপি’র একটি চৌকস দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় শাহমখদুম থানা কম্পাউন্ডে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) এ.এইচ.এম আসাদসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM