1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নরসিংদীতে চালু হচ্ছে জেলা প্রশাসনের সাশ্রয়ী বাজার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পঠিত

নরসিংদীতে চালু হচ্ছে জেলা প্রশাসনের সাশ্রয়ী বাজার

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হচ্ছে রমজান সাশ্রয়ী বাজার। নিত্যপ্রযোজনীয় দ্রব্যাদি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে নরসিংদী ভেলানগর বাসস্ট্যান্ডে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই বাজার। সপ্তাহের রবিবার এখানে বাজার বসবে। জেলা প্রশাসনের উদ্যোগে এ বাজারে প্রচলিত বাজার দর থেকে কম মূল্যে সয়াবিন তৈল, সরিষা তৈল, চিনি আটা ময়দা, ,চাল, ডাল, ডিটারজেন্ট পাউডার, মসলা, বিশুদ্ধ কোমল পানি,দুধ,
জুস,ট্যাংক ,ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে । এ বিষয়ে রবিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসক সরাসরি ভেলানগর বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন। এসময় জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, নরসিংদী মূলত একটি শিল্প অধ্যুষিত অঞ্চল। এ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানাসমূহে কাজ করার জন্য বিভিন্ন অঞ্চল হতে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষজনের সমাগম ঘটেছে। প্রান্তিক এ জনগোষ্ঠী ছাড়াও নরসিংদীর নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের মানুষের পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এ বাজারটি অসামান্য ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রশাসক ড. বদিউল আলম। এছাড়াও নিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের সুবিধা নিয়ে কেউ যেন অধিক পরিমাণে পণ্য ক্রয় করতে না পারে এজন্য প্রতিটি সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে উচ্চসীমা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD