নরসিংদী মনোহরদীতে ছেলের হাতে মা খুন
খন্দকার সেলিম রেজা/ মোবারক হোসেন নাদিম
শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত আরিফ মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।নিহত নারীর নাম হাসনে আরা (৫০)।তিনি উত্তরআলগী গ্রামের নুরু মিয়ার স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানায়,আরিফ একজন মাদকসেবী।মাদকের টাকার জন্য প্রায়ই মা হাসেনারার সঙ্গে খারাপ আচরণ করতেন।শনিবারও মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করেন আরিফ। বিকেল সাড়ে ৫ টার দিকে মাকে ভাত দিতে বলেন তিনি। এসময় রান্না ঘরে পাত্রে ভাত রেখে গোসল করতে যান মা হাসনে আরা বেগম।ঘরে গিয়ে পাত্রে ভাত কম দেখে মাকে গালাগাল করেন আরিফ।মা হাসনে আরা বেগম বলেন 'কম ভাত খেয়ে সন্তুষ্ট থাকতে হবে।বেশি খেতে হলে উপার্জন করে খা।তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারব না।এতে আরিফ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে লোহার শাবল এনে মায়ের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন আরিফ।এতে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পথে সন্ধা ৬ টার দিকে হাসনে আরার মৃত্যু হয়।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসেম ভূঁইয়া জানান মাকে হত্যা করার অপরাধে ঘাতক আরিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।মামলা প্রক্রিয়াধিন রয়ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM