
বাংলা সহ বিশ্বের ২০ টি ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা
নয়া কণ্ঠ ডেস্ক
চলতি বছর আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা অনুবাদ করে বাংলাসহ আরও ২০ ভাষায় সম্প্রচার করা হবে। মঙ্গলবার (২৭ জুলাই) আরাফাতের ময়দান থেকে আরবিতে এ খুতবা প্রদান করা হবে।
মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন এই তথ্য জানিয়েছে।
যে ২০ ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে সেগুলো হলো: ইংরেজি, ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফারসি, চীনা, তুর্কি, রাশিয়ান, হাউসা, বাংলা, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও জার্মান।
মঙ্গলবার (২৭ জুন) লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে অবস্থান করবেন। সেদিন তাদের উদ্দেশে মসজিদে নামিরা থেকে খুতবা দেয়া হবে। এবার হজের খুতবা দেবেন দেশটির সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।
সোমবার (২৬ জুন) সকাল থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কেউ পায়ে হেঁটে আবার কেউ বাসে করে মিনায় জড়ো হয়েছেন। মিনা এরই মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তম তাঁবুর শহরে পরিণত হয়েছে।
করোনা মহামারির ধাক্কা কাটিয়ে চলতি বছর রেকর্ড সংখ্যক মুসল্লি পবিত্র হজ পালনের জন্য জড়ো হয়েছেন। এই সংখ্যা ২০ লক্ষাধিক বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM