রাজশাহী ফ্রিডম রাইডার্সের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল।
____________রাজশাহী ব্যুরো।
রাজশাহী ফ্রিডম রাইডার্সের (আই এফ বি ) উদ্যেগে মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । অদ্য শুক্রবার (১৫ মার্চ ) বিকেলে নগরীর বিমান চত্বর ও দায়রা পাকের মোড়ের মাঝ বরাবর স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উ মহানগর প্রেস ক্লাবের দফতর ও প্রশিক্ষণ সম্পাদক এবং দৈনিক নয়া কণ্ঠের )ফজদুয়া ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান , আর কে বাইক সেন্টারের কর্ণধার জনাব কোয়েল ও বায়কারস ওয়ার্ল্ডের কর্ণধার জাকির সাহেব ।
অনুষ্ঠান আয়োজনে আলোচনা করেন , আয়োজন সংগঠনের এডমিন মারুফ, তন্ময়, সাহেদ , মডারেটর নুরুল আলম, শামস, সনি, সদস্য তৌহিদ, নাহিদ, রনি । অনুষ্ঠানে জানানো হয় সংগঠনটি প্রকাশের পর থেকে সুস্থ ও সাবলীলভাবে ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালানো ও মানুষকে চলতে সেভাবে উদ্ভুদ্ধ করা , দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়ানো , গরীব অসহায় মানুষদের সহযোগিতা করা ।
এরই ধারাবাহিকতায় গত বছর শীতে অসহায় মানুষদের মাঝে ২৫০ কম্বল বিতরণ করা হয়েছে । এবং আসন্ন ঈদুল ফিতরের গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরনের পরিকল্পনা রয়েছে ।
দোয়া ও মোনাজাতের পর আগত অতিথি এবং সদস্যের নিয়ে ইফতার অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM