
সংসদে বাজেট শেষে অতিথিদের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নয়া কণ্ঠ ডেস্ক
সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অর্থ মন্ত্রণালয় কর্তৃক এক নৈশভোজের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সেখানে তাকে স্বাগত জানান। পরে শেখ হাসিনা অর্থমন্ত্রীর সঙ্গে বিভিন্ন টেবিল ঘুরে সাংবাদিকসহ অতিথিদের সঙ্গে কুশলবিনিময় করেন।
এ সময় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ আজ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে। ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই জাতীয় বাজেটের ঘোষনা হয় এবং ১ জুলাই থেকে এটা কার্যকর হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM