সাংবাদিক রানার মুক্তির দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন
আল আমিন স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা উপজেলায় দৈনিক
দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে ৬মাসের সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ঝিনাইগাতীর প্রধান সড়ক আমতলীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক এসএম আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক দুদু মল্লিক, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ আরো অনেকে।
এসময় বক্তারা দ্রুত রানার মুক্তি দাবি করেন। একই সাথে সংশ্লিষ্ট ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন। উক্ত মানববন্ধনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM