রাজধানী উত্তরা ১১ নাম্বার সেক্টর কাঁচাবাজার সংলগ্ন মার্কেটে আগুন
স্টাফ রিপোর্টোর: রিমন হোসেন
মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরস্থ সোনারগাঁও জনপদ সড়কের চৌরাস্তা কাঁচাবাজার সংলগ্ন ফার্নিচার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এটি ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজার। আগুন নিয়ন্ত্রণে সেখানে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই কাঁচাবাজারটির ভিতর মুদিসহ অন্যান্য দোকান ছিল। এছাড়া সেখানে ফার্নিচারের দোকান ছিল।যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া এটির ভিতর লেপ-তোশকের দোকান এবং মেশিনারি ছিল।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM