নরসিংদী বেলাব উপজেলাতে সোহান নামে এক যুবকের বিষ পানে আত্মহত্যা
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী বেলাব উপজেলাতে সোহানুর রহমান সোহান নামে যুবক বিষপান করে আত্মাহত্যা করেছে।
১০/০৩/২৪ ইং নরসিংদী বেলাব উপজেলা পাটুলি ইউনিয়ন,নন্দানানপুর গ্রামের এক যুবক সোহানুর রহমান সোহান বয়স ১৩ থেকে ১৪ চলছে।তার বাবা সৌদি আরবে থাকে, মা ও ছোট ভাই বাড়িতেই থাকে। মা এবং ছোট ভাই বাড়ি থেকে অন্য বাড়িতে গেলে এর ফাকে সোহনুর রহমান সোহান বিষ পান করেন। ঘন্টা দুয়েক পরে মা বাড়িতে আসলে দেখে ছেলেটি শুয়ে আছে। তারপর ছেলেটাকে ডাকতে গেলে কোন সারা শব্দ পায় না। আশেপাশের লোকদেরকে ডাকে। পাশের বাড়ির লোকজন বাড়িতে এসে দেখে ছেলেটির পাশে বিষের বোতল দেখা যায় তারপর ছেলেটাকে নিয়ে বেলাব সরকারী মেডিকেল যায়। নরসিংদী থেকে ঢাকা নেওয়ার পথে ছেলেটি মারা যায়। এখন সোহানুর রহমান সোহান এর বাড়িতে মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM