মোঃ সুজন খন্দকার, স্টাফ রিপোর্টার ঃ পাবনা জেলার সুজানগর থানাধীন সাতবাড়িয়া ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামস্থ চর সৃষ্টিপুর এলাকার প্রবাহমান পদ্মা নদীর তীর হতে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা মহিলা বয়স অনুমান (৬০) এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে নাজিরগঞ্জ পুলিশ।
রবিবার ১০ই মার্চ বিকালে পদ্মা নদীর চর হতে নাজিরগঞ্জ নৌপুলিশ এ লাশ উদ্ধার করে।
এসময় লাশের পরনে ছিলো, শেওলা ও লাল রংয়ের সোয়েটার, সাদা ও নেভী প্রিন্টের কাপড়ের ম্যাক্সির ছিড়া অংশ, লাল রংয়ের ব্লাউজ পরিহিত।
এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ওসি সাইদুর রহমান জানান, পদ্মা নদীতে অজ্ঞাত মহিলা ব্যক্তির লাশ ভাসতে স্থানীয়রা নৌপুলিশকে খরব দিলে,পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়িতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM