নেত্রকোণয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নাচ-গান আর কবিতায় শিক্ষক অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে পুরষ্কার অর্জন করেছে কোমলমতি শিক্ষার্থীরা।শনিবার (০৯ মার্চ) দুপুরে নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন, নাচ-গান, কবিতা আবৃত্তি, দলীয় অভিনয় ও নৃত্য। পরে তাদেরকে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা- ২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, নেত্রকোণা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আল মাসুম তালুকদার ও সুবোধ চন্দ্র সরকার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দেওয়ান রনি এবং পরিচালনায় ছিলেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. লুৎফুর রহমান ফকির।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM