নওগাঁর রাণীনগরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ২।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার (৮ মার্চ) রাতে উপজেলার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
শনিবার (৯ মার্চ) র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার মুলাদি উপজেলার উত্তর পাতারচর এলাকার আব্দুল জব্বারের ছেল সোহরাব কাজী (৫০) ও ঢাকার কেরানীগঞ্জের সাতগাও এলাকার তাজু মিয়ার ছেলে মোহন হোসেন (৩৩)।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM