মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি
নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শােভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।
শোভযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ শামীম হোসেনের (ভারপ্রাপ্ত)। এছাড়াও এসময় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী আশরাফুল আলম সহ সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শেভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM