শিবপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
মাহবুব খান,শিবপুর: নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিবপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,শিবপুর মডেল থানা ও অন্যান্য সংগঠন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ সজীব,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোহসিন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,নরসিংদী-৩ শিবপুরের নৌকার প্রতিনিধি মোঃ ফজলে রাব্বি খান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আবদুল হাই মাস্টার, সাংগঠিনক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের সভা কক্ষে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM