1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নাজিরগঞ্জ নৌপুলিশের হাতে গ্রেপ্তার-১। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২১৬ বার পঠিত

 

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নাজিরগঞ্জ নৌপুলিশের হাতে গ্রেপ্তার-১

মোঃ সুজন খন্দকার, স্টাফ রিপোর্ট ঃ নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির অভিযানে অবৈধ বালু উত্তোলন অভিযোগ ১ জন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ তুষার প্রামাণিক (২২)। সে পাবনা জেলার সুজানগর থানাধীন মানিকহাট ইউনিয়নের মালিফা ডিগ্রি কলেজ গ্রামের মোঃ দুলাল প্রামানিক এর ছেলে। এ-সময় তার সহযোগী অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন পুলিশে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এদের বিরুদ্ধে অভিযোগ, তারা গোপনে অবৈধ বালু উত্তোলন সহ সেই বালু পরিবহনে ব্যবহার করছে অবৈধ নসিমন গাড়ি, যার কালো ধুয়ায় পরিবেশ দূষনসহ স্থানীয় স্কুলের কোমলমতী শিক্ষার্থীদের এবং জনসাধারণের শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও এই সব অবৈধ বালুবাহী যানবাহন চলাচলের জন্য প্রায়ই গ্রামের রাস্তায় দুর্ঘটনা ঘটে থাকে। ফলে স্থানীয় জনসাধারনের জীবন হুমকীর সম্মুখীন।

এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, পদ্মা নদী অথবা নদীর তীরবর্তী যে কোন স্থান হতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতা গতকাল
অবৈধ বালু উত্তোলন অভিযোগে একজনকে গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD