মেহেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি
“বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই মেহেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অফিসের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আনিসুর রহমান।
মেহেরপুর সদর থানার এস আই (নি:) কে.এম রেজাউল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জ্বল হোসেন (ভনা) ও মোঃ হামিদুল ইসলাম।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাসুদ রানা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM