রাজশাহী চারঘাটে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মাদক কারবারি আটক।
_________রাজশাহী ব্যুরো
রাজশাহীর চারঘাট উপজেলায় র্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার ৫ মার্চ দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহীর চারঘাটের রাউথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আটক মাদক কারবারীর নাম হায়দার আলী (৩২)। তিনি নগরীর দামকুড়া থানার খোলাবোনা এলাকার বাবুল শেখের ছেলে। অভিযানে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।
উদ্ধার ফেন্সিডিলের বাজার মুল্য সাড়ে ১২ লাখ টাকা।
র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, র্যাব জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার রাওথা গ্রামস্থ নুরু বটতলা এলাকায় কতিপয় মাদক কারবারীরা ফেন্সিডিলের একটি বড় চালান বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হায়দারকে আটক করে র্যাব। এছাড়াও আরো দুজন সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃর কাছ থেকে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
আটক হায়দারকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM