রাসিক মেয়রের সাথে এন,বি,আর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।
_____________রাজশাহী ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বুধবার (৬ মার্চ) বেলা ৩টায় নগর ভবনে মেয়রের নিজ কক্ষে সাক্ষাৎকালে রাসিক মেয়রের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সাক্ষাৎকালে রাসিক মেয়র রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিস্তারিত আলোচনা করেন। রাসিক মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজশাহীতে কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। যা পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে সম্প্রসারিত হবে। পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা স্বাভাবিক করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এনবিআর চেয়ারম্যান রাজশাহীতে আইটি হাব গড়ে তোলার বিষয়ে পরামর্শ প্রদান করেন। শিক্ষা নগরী রাজশাহীকে এগিয়ে নিতে তরুণ-তরুণীকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় নিজেদের সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM