বগুড়ায় কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় অপহরণকারী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল : বগুড়া সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী ঘাটপাড়া এলাকায় কলেজ পড়ুয়া ছাত্রী।
কলেজে যাওয়ার পথে আসামী মোঃ তারেক খান (২০) ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের ঘটনায় ভিকটিমের ভাই বাদি হয়ে গত ১৭/১১/২০২৩ ইং তারিখে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করে যার নং-০৯ ।
যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।
৫ মার্চ মঙ্গলবার র্যাব-১২, বগুড়ার আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকা থেকে আসামী মোঃ তারেক খান (২০), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- শ্যামগোপ কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM