নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযান গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ী আটক
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ পূর্বধলা উপজেলার নৈগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৮ শত গ্রাম
গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি ) পুলিশ (পশ্চিম ) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশের একটি টিম সোমবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার নৈগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৮০০ (আটশত) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে। আটককৃত মাদক ব্যাবসায়ী হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নৈগাঁও গ্রামের মৃত রহম আলীর পুত্র মোঃ আবু বক্কর ছিদ্দিক(৪৫)। আটককৃত মাদক ব্যাবসায়ী আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM