রাজশাহীতে ছিনতাই মামলার আসামী গ্রেফতার।
____________রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি মো. সম্রাট (২৯) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুর চাইপাড়ার মৃত মাসুমের ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, ৪ মার্চ, সোমবার দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি. ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো. রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা. আরজিনা খাতুনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিল।
এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার ছিনতাই মামলার আসামি সম্রাট কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অবস্থান করছে।
এ সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম ৪ মার্চ দুপুর আড়াই টায় কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সম্রাটকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একাধিক মামলা আছে।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM