রাবিতে ছিনতাইকারীকে গণধোলাই।
মাসউদ রহমান সৌরভ,রুয়েট প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা এক নারী শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় শিক্ষার্থীদের হাতে নাতে ধরা পরে গণধোলাই খান ওই ছিনতাইকারী।
গণধোলাইয়ের এক পর্যায়ে ছিনতাইকারী মোবাইল ফোনটি ফেরত দিলে পুলিশের সহায়তায় সেটি ভুক্তভোগী নারী ভর্তিচ্ছুর হাতে তুলে দেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হলেন পূর্ণীমা অধিকারী। তিনি কুষ্টিয়ার কুমারখালি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন।
অপরদিকে অভিযুক্ত ছিনতাইকারী হলেন নগরীর তালাইমারী এলাকার সুমনের ছেলে অনিক (২২) বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় দেন। এছাড়া তার সঙ্গে রবীন নামের আরেকজন ছিনতাইকারী ছিলেন বলে জানান তিনি।
ছিনতাইকারীকে ধরার প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, আমি দেখছিলাম একটা মেয়ে শেখ রাসেল মাঠে ছিনতাইকারী বলে চিৎকার করতে করতে একজন লোকের পেছনে দৌড়াচ্ছিল। এসময় আমি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের দিকে যাচ্ছিলাম। তখন আমি সেই ছিনতাইকারিকে আটক করি। এসময় আমার সঙ্গে অনেক ভর্তি পরীক্ষার্থী ছিল, তারাও আমাকে এ ব্যাপারে সহযোগিতা করেন। ধরার পর আমরা বুঝতে পারি তারা দুজন ছিল। তবে আরেকজনকে আমরা ধরতে পারিনি।
তিনি বলেন, ছিনতাইকারী একটি গাড়ির নিচে ফোনটি ফেলে রেখেছিল। তার তথ্য অনুযায়ী গাড়ির নিচ থেকে আমরা ফোনটি বের করে নিয়ে এসে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর হাতে তুলে দিই। পরবর্তীতে বিষয়টি আমরা পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে জানাই। এরপরে সেই ছিনতাইকারীকে আমরা পুলিশের হাতে সোপর্দ করি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM