প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি ঃ আমি ইফতেখার আলম বিশাল। আমি দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণির জাতীয় পত্রিকা দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার ও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছি। সোমবার (৪ মার্চ-২০২৪) তারিখে দৈনিক সোনার দেশ পত্রিকার প্রথম পাতায় ‘নগরীতে চাঁদাবাজ সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন’ শিরোনামে এবং একইদিন দৈনিক সানশাইন পত্রিকার দুইয়ের পাতায় ‘নগরীতে চাঁদাবাজ সাংবাদিকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টিগোচর হয়েছে। এই দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদে আমার সম্পর্কে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সম্প্রতি পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা এবং তাদের সহযোগী কিছু বহিরাগত লোক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। একটি কুচক্রি মহলের ইন্ধনে তারা ওই মানববন্ধনে অন্যদের সাথে আমার নাম জড়িয়ে মিথ্যা অপবাদ, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেয়। আমার পেশাগত ইমেজ নষ্ট ও হয়রানি করার উদ্দেশে কুচক্রি মহল ও অভিযুক্তরা এই অপচেষ্টায় লিপ্ত।
এছাড়া কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে একই ধরণের একপেশে ভিত্তিহীন নিউজ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ওই সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করা হলেও আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। আমাকে আত্নপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একপেশে সংবাদ প্রকাশ করা হয়েছে।
আমার নামে চাঁদাবাজির অভিযোগে কোনো মামলা বা জিডি নেই। শুধুমাত্র সম্প্রতি একটি সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা অন্যদের সাথে আমার নাম জড়িয়ে মিথ্যা মামলা করেছে।
প্রকৃত ঘটনা হচ্ছে- রিনা বেগম নামে এক নারী ও তার ভাই আলিমের ষড়যন্ত্র ও অত্যাচার থেকে রেহাই পেতে গত ১৪ ফেব্রুয়ারি রাজশাহী নগরীতে মানববন্ধন করেন নগরীর ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনী এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরদিন এই কর্মসূচির সংবাদ আমার কর্মরত পত্রিকাসহ আরো অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই সংবাদ প্রকাশের ক্ষেত্রে এককভাবে আমাকে দায়ী করে অভিযুক্তরা। এরই প্রেক্ষিতে প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি কুচক্রি মহলের ইন্ধনে অভিযুক্তরা আমাকে জড়িয়ে আমার ইমেজ নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM