রাজশাহীতে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার।
_____________রাজশাহী ব্যুরো
রাজশাহী র্যাব-৫ এর অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। রোববার (৩ মার্চ) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহীর তানোর উপজেলার দেবিপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে বাচ্চু ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মোসাররফ হোসেনের ছেলে মামুনুর রশিদ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও শনিবার ২ মার্চ বিকেলে নগরীর কুমারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হয় মামুনুর রশিদ। তারা দুজনই সাজাপ্রাপ্ত মামলার আসামী ছিল বলে জানায় র্যাব।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM