রাজশাহী ব্যুরো
__________
গত ২৪ ফেব্রুয়ারি দৈনিক নয়া কণ্ঠে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার রাঙার বিরুদ্ধে এক নৃত্য শিল্পী ও কলেজ ছাত্রীর সম্ভ্রমহানির কারণে রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ায় তা প্রকাশিত হয় ।
উক্ত খবর প্রকাশের পর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পদে শাহাদত হোসেনকে বদলি করা হয়েছে। এর আগে তিনি বগুড়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পদে ছয় বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহীর বিতর্কিত কালচারাল অফিসার ও নারী নির্যাতন মামলার আসামি আসাদুজ্জামান সরকারের স্থলাভিষিক্ত হবেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, আসাদুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত গুরুতর অভিযোগের ব্যাপারে রাজপাড়া থানায় ফৌজদারী মামলা যেমন চলমান তেমনি বিভাগীয় পর্যায়ে একাধিক তদন্ত চলছে। একই সাথে তাকে বদলি করা হয়েছে লালমনিহাট জেলা কালচারাল অফিসার পদে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পদে বদলি হওয়া শাহাদাত হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে মাস্টার ডিগ্রী অর্জনের পর চাকরিতে যোগদান করেন। তিনি ছাত্র জীবন থেকে অনুশীলন নাট্যগোষ্ঠীর সাথে সম্পৃক্ত। তার বাড়ি নাটোর জেলার সিংড়ায় থানায় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM