শেরপুরে জেল কারাগারে এক কয়েদির মৃত্যু।
মোঃআমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা কারাগরের জমসেদ আলী(৬০) নামে এক কয়েদি মারা গেছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে জেলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় জমসেদের মৃত্যু হয়।
জমসেদ মাদক মামলায় এক বছর আটমাসের দন্ডপ্রাপ্ত কয়েদি। মামলা নম্বর শেরপুর জেলার নালিতাবাড়ী থানা ৩৪/২৩। জমসেদ নালিতাবাড়ী উপজেলার বাঘবের এলাকার জনৈক মোছলেম উদ্দিনের ছেলে। জেল কর্তৃপক্ষের দাবী জমসেদ হার্ট এ্যাটাকে মারা গেছেন।
জেলসূত্র জানায় ওই মামলায় সাজা প্রাপ্ত হয়ে আদালত থেকে গত ৩০জানুয়ারি কারাগারে প্রেরিত হয়। গতকাল ১ মার্চ সন্ধ্যার দিকে জমসেদের বুকে ব্যথা শুরু হলে শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। রাত নয়টার দিকে জমসেদ মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই কয়েদির হার্টে সমস্যা ছিল।
জেল সুপার হুমায়ুন কবির খান জানান, এ বিষয়ে পরবর্তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM