নেত্রকোনার দুর্গাপুরে লরিচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লরিচাপায় হাসান শাকিল নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, শাকিল মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। একইসাথে তিনি ছিলেন দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিন খলিফা’র ছেলে।
দুর্ঘটনার বিষয়ে ওসি উত্তম আরও জানান, সন্ধ্যার দিকে দুর্গাপুর পৌর শহরের কাঁচারী মোড় এলাকায় লরিরচাপায় মারা যান শিক্ষার্থী শাকিল। তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পরে পথিমধ্যে দক্ষিণপাড়া মোড়ে শাকিল দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি আটক করে তবে তাৎক্ষণিক চালককে খুঁজে পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM