
নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক
পায়রা বন্দরে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এসেছে এমভি এথেনা নামের একটি জাহাজ। বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাত ২টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে এসে পৌঁছায়। আগামী ২৫ জুন প্ল্যান্ট চালু করার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।'
পায়রা সমুদ্রবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান সাংবাদিকদের জানান,এমভি এথেনা জাহাজটি ১০ মিটার গভীরতায় বন্দরের ইনটার অ্যাঙ্করে অবস্থান করছে। এটি ২০০ মিটার লম্বা ও ৩২.২৬ মিটার চওড়া। ১ জুলাই কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। ঈদের পর ধাপে ধাপে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ১০টির বেশি জাহাজ আসার কথা রয়েছে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ততত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান,ইন্দোনেশিয়া থেকে কয়লা ভর্তি একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছেছে।
কয়লা সংকটের কারণে গত ৫ জুন দুপুর ১২টা ১০ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রেটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM