
মোঃ সুজন খন্দকার,স্টাফ রিপোর্টার ঃ
পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে পিপিএম সাহসী পদক প্রাপ্ত হয়েছেন ততকালীন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি ওসি জেএম সিরাজুল কবির।
বুধবার ২৮শে ফেব্রুয়ারী বিকালে রাজারবাগ পুলিশ লাইনে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ওসি "সিরাজুল কবিরকে" পিপিএম সাহসী পদক পরীয়ে দেন পুলিশ প্রধান (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, গত বছর ২রা মে-২৩ রাজবাড়ীর দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় চাঞ্চল্যকর গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনায়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে ডাকাতিকৃত টাকা সহ
ডাকাত গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করার মত সাহসী ভূমিকার রাখার জন্য ওসি জেএম সিরাজুল কবিরকে পিপিএম পদক প্রাপ্ত হন।
এসময় পুলিশ প্রধান (আইজিপি),আবদুল্লাহ আল মামুন,অতিরিক্ত আইজিপি,ডিআইজি সহ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী,পুলিশ সদস্য সহ বিভিন্ন জাতীয় ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্ত উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM