নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচনে সোহেল সভাপতি মনির সম্পাদক
আল-আমিন ঃ
শেরপুরের নালিতাবাড়ীতে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটে ভোটগ্রহণের মধ্যদিয়ে মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) বিকেলে সীমান্তঘেঁষা পানিহাটা মিশন সংলগ্নে তারানী মাঠে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
তবে নির্বাচনে পুরাতনেই আস্থা রেখেছে সাংবাদিকেরা। কার্যনির্বাহী পরিষদের ১০ টি পদের মধ্যে মাত্র তিনটি পদে পরিবর্তন এসেছে এবং নতুন মুখ এসেছেন ২ জন।এতে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলো নালিতাবাড়ী প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল এবং দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলো’র জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির।
এর আগে সকালে উপজেলার পানিহাটা মিশন সংলগ্ন তারানী ফুটবল মাঠে প্রেসক্লাবের ৩২তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রথম অধিবেশনের কার্যক্রম শেষ হয় বিকেলে। এরপর ক্রীড়ানুষ্ঠান শেষে প্রেসক্লাবের তিন উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার এবং গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের ২৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল ও সাধারন সম্পাদক পদে সময়ের আলো জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির নির্বাচিত হন। এছাড়াও সিনিয়র সহসভাপতি পদে দ্বিতীয় বারের মতো বৈশখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু ও দ্বিতীয় বারের মিতো সহসভাপতি পদে দৈনিক মানবজমিন প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি জাফর আহম্মেদ, অর্থ সম্পাদক পদে দৈনিক জনকন্ঠ প্রতিনিধি ও গত কমিটির কল্যাণ তহবিল সম্পাদক এম সুরুজ্জামান, দফতর ও প্রচার সম্পাদক পদে দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মোজাহিদুল ইসলাম উজ্জল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো দৈনিক খবর প্রতিনিধি মুঞ্জুরুল আহসান এবং কল্যাণ তহবিল সম্পাদক পদে দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনজন নির্বাচন কমিশনারের সমন্বয়ে কার্যনির্বাহী পরিষদের তিনজন সদস্য পরবর্তীতে মনোনীত করার কথা রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM